নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র করে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী
টপ নিউজ মেহেরপুর

নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র করে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সবার সংবাদ ডেস্ক:

ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলছেন- নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র করে। এটা বিএনপি রুটিং ওয়ার্ক। যারা জননগনকে ভয় পায়, উন্নয়নকে ভয় পায়, দেশের উন্নতিকে ভয় পায় কেবলমাত্র তারাই নির্বাচন নিয়ে গণতান্ত্রিক ধারা নিয়ে ষড়যন্ত্র করে। এসব ষড়যন্ত্র আওয়ামীলীগের কিচ্ছু আসে যায় না। দেশে নির্বাচন তার নিজস্ব গতিতেই হবে। বৃহস্পতিবার (৯ জুন)) দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম পটভূমি ৬ দফা বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক ৬দফা দিবসের সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সভাপতি মেহেরপুর জেলা আওয়ামীলীগ সরাসরি ঢাকা থেকে উপস্থিত হয়ে এই সভায় অংশ নেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন,  পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামাল, পৌর আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, ছাত্রলীগ সভাপতি বাধন সহ অনেকেই।