সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে মুজিবনগরে মাটিবহনকারী অবৈধ ট্রলি ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (১২) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়ার খাইরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, ইব্রাহিম তার বাড়ির সামনে বাইসাইকেল চড়ে ঘোরাফেরা করছিল। কৃষি যন্ত্রের ব্যবহৃত মাটিবহনকারী অবৈধ ট্রলি ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দিলে, অবৈধ ট্রলি ট্রাক্টর এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, নিহত শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার করে মেহেরপুর জেলার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। ট্রাক্টরটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।







