মেহেরপুরে সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন
খেলাধুলা মেহেরপুর

মেহেরপুরে সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলা পরিষদে নবনির্মিত সুইমিং পুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এছাড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি সহ সাঁতার শিখতে আসা শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাতার প্রশিক্ষন দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মানুষ শহরমুখী হওয়ায় শিশুরা সাঁতার কাটা শিখতে পারছে না। ফলে অনেক সময় নদী কিংখা খাল বিলে গোসল করা কিংবা খেলাধুলার সময় দুর্ঘনার শিকার হচ্ছে। সাঁতার প্রশিক্ষনের মাধ্যমে দুর্ঘটনা কিছুটা হলেও কমে আসবে। এছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে বলেও জানান বক্তারা।