মেহেরপুরে শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মেহেরপুর

মেহেরপুরে শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্কঃ

মেহেরপুর সদর শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান, এসএম জয়নুল ইসলাম, জহুরুল হক, শিক্ষক নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

সমন্বয় সভায় সদর উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা শিক্ষার মানউন্নয়নে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।