সবার সংবাদ ডেস্ক:
“সার্বজনীন পেনশন স্কিম ” এর বিষয়ে অবহিত করনে সর্বস্তরের বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সমেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো শামীম হোসেন।
অন্যদের মধ্যে পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, আহমদ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এস এম মাহাবুব আলম রবি, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, বামুন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম,তেঁতুল বাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক বিশ্বাস, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ইউপি পরিষদের সচিব সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সাবেক সম্পাদক সানোয়ার হোসেন সানুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তগন অংশগ্রহণ করেন।







