সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে পুলিশের অভিযানে নারী নির্যাতন ও যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজেদুর রহমান (৩৫) কে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রবিবার সকালের দিকে সদর থানার এএসআই শাকিল খানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদে তার বাড়িতে অভিযান চালিয়ে সাজেদুর রহমানকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সাজেদুর রহমান সদর উপজেলার রাজনগর গ্রামের ইমদাদুল হকের ছেলে। সিআর ৪১৫/১২ নং মামলায় সাজেদুলকে আদালতের বিজ্ঞ বিচারক ১ বছরের সাজা প্রদান করেন। সেই থেকে সে পলাতক ছিলো। রবিবার দুপুরের দিকে গ্রেফতারকৃত সাজেদুল ইসলামকে আদালতে নিলে তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।







