সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে নাশকতার মামলার এজাহারনামীয় আসামি সাইয়েদুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাইয়েদুল ইসলাম মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের সুরত আলীর ছেলে। রবিবার দিবাগত রাতে মুজিবনগর থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে সাইয়েদুল ইসলামকে গ্রেফতার করেন। তার নামে মুজিবনগর থানা পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলা নং ১১, তারিখ ২৪/০১/২৩ ইং।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে জামায়াতের এই নেতাকে গ্রেফতার করা হয়। সাইয়েদুল ইসলামকে সোমবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।







