সবার সংবাদ ডেস্ক:
ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই শ্লোগান নিয়ে মেহেরপুরের গাংনীতে গণ-অনশন অনুষ্ঠিত হয়েছে।বিগত সংসদ নির্বাচনের পূর্বে সরকারের দেয়া সংখ্যালঘুদের স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহের দাবীতে গণ-অনশন অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে গণ-অনশনের আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা ও গাংনী উপজেলা শাখা এ গণ-অনশনের আয়োজন করে।
গণ-অনশনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সদস্য সচিব এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস। এসময় তিনি বলেন, আপনারা জানেন, গত ২০১৮ সালের নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল সংখ্যালঘুদের বিভিন্ন স্বার্থ সংরক্ষণের জন্য নির্বাচনের ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু এই সরকারের প্রায় ৪ বছর পেরিয়ে গেলেও বিভিন্ন কারণে আমাদের এই দাবী আজও বাস্তবায়ন হয়নি। গত ২৪ মার্চ ঢাকার শাহাবাগ চত্বর হতে সংখ্যালঘুদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান কিন্তু পুলিশি বাধার কারণে মাত্র ৭জনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আমরা আমাদের গণ স্বাক্ষরিত দাবীসমূহ প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করি। কিন্তু ৯০ দিন পেরিয়ে গেলেও আমাদের দাবী বাস্তবায়নে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এসময় তিনি তাদের দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ব আহবান জানান। এছাড়াও পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।







