সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল গ্রামের একই পরিবারের ৫ সদস্য ধর্মান্তরিত হয়ে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তর হওয়া ৫ ব্যক্তি হলেন মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের দুলাল দাসের ছেলে বুদু দাস, বুদু দাসের স্ত্রী আলমতি, কন্যা রজনী, বৃষ্টি এবং সৃষ্টি। নোটারি পাবলিক এর মাধ্যমে একই পরিবারের এই ৫ সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেন। শুক্রবার সকালে তারা স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে পবিত্র কালেমা তাইয়্যেবা পাঠ করে আনুষ্ঠানিকভাবে মুসলিম ধর্ম গ্রহন করেন।
এর আগে মোকাম নোটারি পাবলিকের কার্যালয় মেহেরপুর থেকে এ্যফিডেভিট এর মাধ্যমে গত ৩১ শে জুলাই তারা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়। ধর্মান্তর হয়ে বুদুদাস নাম পরিবর্তন করে মোঃ আব্দুল্লাহ, তার স্ত্রী আলোমতি থেকে সুমাইয়া খাতুন, মেয়ে রজনী থেকে নাম পরিবর্তন করে আসমা খাতুন, সৃষ্টি নাম পরিবর্তন করে উম্মে কুলসুম এবং বৃষ্টি নাম পরিবর্তন করে আয়েশা খাতুন রাখা হয়েছে।
ধর্মান্তর হওয়া নতুন নামের আব্দুল্লাহ অঙ্গীকারনামায় উল্লেখ করেছেন আমি, আমার স্ত্রী ও তিন নাবালিকা কন্যা আমরা সকলে পূর্ব ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমার কন্যাদ্বয়ের অভিভাবক পিতা হিসেবে আরো ঘোষণা করছি যে, আমরা ভবিষ্যতে ইসলাম ধর্ম শরীয়ত অনুযায়ী সকল প্রকার বিধি নিষেধ ও কুরআন সুন্নাহর আদেশ মেনে চলবো। ধর্মান্তরিত হওয়া মোঃ আব্দুল্লাহ বলেন ছোট থেকেই আমার ইচ্ছা ছিল ইসলাম ধর্ম গ্রহণ করা কারণ আমি ইসলাম ধর্মের ভিতরে পবিত্রতা খুঁজে পেয়েছি, ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্মই আসল ধর্ম এটাই আমার কাছে মনে হয়েছে। আমি আগে যে ধর্মে ছিলাম সেটি একটি মনগড়া ধর্ম। তিনি আরো বলেন আমি অনেক আগেই মুসলিম ধর্ম গ্রহণ করতাম কিন্তু আমার পরিবারের কথা চিন্তা করে আমার স্ত্রী সন্তানের কথা চিন্তা করে পূর্বে আমি ধর্মান্তর হতে পারিনি কিন্তু এখন আমি আমার স্ত্রী সহ সকলকে বোঝাতে সক্ষম হয়েছি এবং সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
চাঁদবিল মসজিদের ইমাম মোহাম্মদ সামসুল আলম বলেন একই পরিবারের পাঁচজন সদস্য এ্যফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, পরবর্তীতে আমরা সাথে থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার যে নিয়ম কালেমা তাইয়্যেবা পাঠ করিয়ে তওবা ইস্তেগফার করিয়ে নতুন করে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে।
আমঝুপি ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ বনি খাতুন বলেন একই পরিবারের যে পাঁচ সদস্য মুসলিম হয়েছে এটা আমরা সকলে অত্যন্ত খুশি হয়েছি আমরা এনাদের দেখাশোনা করছি এবং তাদের সব ধরনের সহযোগিতা আমরা এগিয়ে আসব।
মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রোকনুজ্জামান বলেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তায়ালার সাহায্য যখন বিজয় তোমাদের উপর আসবে তখন তোমরা আল্লাহ তায়ালার প্রশংসা করবে এবং তোমরা দেখবে ইসলামের ভিতর মানুষ প্রবেশ করছে।
তিনি বলেন আল্লাহর রসূলও বলেছেন যে কেয়ামতের পূর্ব মুহূর্তে ইসলামের পতাকা কালেমার পতাকা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। চাঁদবিলে যে পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। তারা আগে মুশরিক ছিলেন এখন তারা কালেমা গ্রহণ করায় আল্লাহ তায়ালা হয়তো তাদের সমস্ত গুনাহ খাতা কে মাফ করে দিয়েছেন। তারা ইসলামের বিধি-বিধান অনুযায়ী চলবে এটা আমরা আশা করি এবং আমরা যারা মুসলমান রয়েছি সামর্থ্য রয়েছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা চেষ্টা করব।







