সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে এগারোটায় সময় সবার সংবাদ কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অতিথিরা বলেন, ডিজটালযুগে এখন ছাপা পত্রিকা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। সেই চ্যালেঞ্জ নিয়ে দেশ রূপান্তর সামনে এগিয়ে যাচ্ছে, এটি সত্যিই প্রশংসনীয়। সমাজের নানা অসংগতি সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছে পত্রিকাটি। যুগের সঙ্গে তাল মিলিয়ে পত্রিকাটি সামনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করেন এই শুভানুধ্যায়ীরা।
দৈনিক দেশ রূপান্তরের মেহেরপুর জেলা প্রতিনিধি তুহিন আরন্য সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশরাফুল আলম বাচ্চু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহাবুবুল হক পলেন, দীপ্ত টিভির প্রতিনিধি জাকির হোসেন, এখন টিভির প্রতিনিধি মুজাহিদ মুন্না, সংবাদ সারাবেলার প্রতিনিধি মিজানুর রহমান অপু, নবচেতনার প্রতিনিধি সাইফুল ইসলাম, ইত্তেফাকের প্রতিনিধি শামীম হাসান সোহাগ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মেহেরাব হোসেন অপি, সাংবাদিক সাজিবুল, পাভেল, ফয়সাল, নাসিম প্রমুখ।







