সবার সংবাদ ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি'র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুল হক লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক হুজাইফা ডিক্লিয়ার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সদর থানা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান বিপ্লু, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জিয়া প্রজন্মের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্রদল নেতা ফুর্তি হাসানসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







