সবার সংবাদ ডেস্ক:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন আগে পাসপোর্ট অফিস মেহেরপুরে ছিল না। যশোর, রাজশাহী, ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে পাসপোর্ট করতে হতো মেহেরপুরের মানুষদের। ২০১৪ সাল থেকে মেহেরপুরে পাসপোর্টের টাকা জমা নেওয়া এবং সময়ের পথ পরিক্রমরাই আমরা খুব ভালো সময় এসে পৌঁছেছি।
মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্যাপক উদ্যোগ মানুষকে ভালো রাখার জন্য। ১৪ বছর ৯ মাসে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছে সে উদ্যোগগুলো আজ দৃশ্যমান। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে প্রত্যেকটা জেলায় পাসপোর্ট অফিস হবে এবং একই সাথে ১৬ টি পাসপোর্ট অফিস নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তার ভীতর মেহেরপুর একটি। মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন উদ্বোধন কালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মেহেরপুরে পাসপোর্ট অফিসের নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ অক্টোবর) দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে নবনির্মিত এই ভবনের শুভ উদ্বোধন করেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ারের সভাপতিত্বে ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মানের প্রকল্প পরিচালক ছারোয়ার হোসেন।
প্রসঙ্গত, ৪ কোটি সাড়ে ১২ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত সম্পূর্ণ অফিসটি ২৫ শতাংশ জায়গার উপর স্থাপিত হয়েছে এবং মূল ভবনের আয়তন ৮ হাজার ৮শ ২৬ বর্গফুট। এই পাসপোর্ট অফিসের মাধ্যমে জেলার সাড়ে ছয় লাখ জনগণ পাসপোর্ট ও ইমিগ্রেশন সেবায় যুক্ত হবে।







