মেহেরপুরে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন
টপ নিউজ

মেহেরপুরে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন

মেহেরপুরে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে জেলা এবং উপজেলা প্রশাসনের আয়োজনে জেলার তিন উপজেলায় সাড়ম্বরে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন হয়েছে। এই উপলক্ষে সকালে মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর উপজেলা শহরে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরে শুক্রবার সকাল ১০ টার সময় বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির নেতৃত্বে শহরে জেলার প্রধান মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমী মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইনজীবী ইব্রাহিম শাহিন সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নির্মিত মুক্ত মঞ্চে শুরু হয় বৈশাখী সংগীত অনুষ্ঠান ও আলোচনা সভা। সেখানে উপস্থিত সকলেই বৈশাখ ও নববর্ষের পোশাকে উপস্থিত হয়ে দিনটিকে বর্ণিল করে তুলেছিলো। শেষে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলার শিল্পীরা গান, কবিতা, নৃত্য পরিবেশন করে দিনটিকে আনন্দমূখর করে।