মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগ্যে ল্যাঙ্গুয়েজ সেমিনার
মেহেরপুর শিক্ষা

মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগ্যে ল্যাঙ্গুয়েজ সেমিনার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগ্যে ল্যাঙ্গুয়েজ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টাই মেহেরপুর সরকারি কলেজ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো: খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুর রাজ্জাক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাবিল উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক মীর মো: মাহফুজ আলী, মো: মনিরুজ্জামান, মিলন মন্ডল প্রমুখ। শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য এই সেমিনারের আয়োজন করে মেহেরপুর সরকারি কলেজ।