মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে মেহেরপুর জেলার তিন উপজেলা মেহেরপুর সদর, মুজিবনগর এবং গাংনী উপজেলা কেন্দ্রে এভাবেই ভোট শুরু হয়েছে। সকালে ইভিএম মেশিনের শুন্য শুন্য শুন্য ডিজিট সকলের সামনে দেখিয়ে শুরু হয় ভোট।

ভোট শান্তিপূর্ণ করতে নির্বাচন অফিস এবং প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। জেলা রির্টানিং অফিসার মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খাঁন জানিয়েছেন- ২জনের মৃত্যুর কারণে মোট ২৯৩ জন ভোটার এই নির্বাচনে ভোট দান করে জেলা পরিষদ নির্বাচিত করবে। ভোটারদের আচরণবিধি মানতে প্রশাসন কঠোর ভূমিকায় আছেন।

প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং বিচারিক ম্যাজিষ্ট্রের নেতৃত্বে মোবাইল টিম কাজ করছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্র এলাকাজুড়ে পুলিশী নজরদারী রয়েছে। এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা ২টায় শেষ হবে এই ভোট। 

নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন কেন্দ্রীয় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ্যাড, আব্দুস সালাম। অপরজন আওয়ামীগের বিদ্রোহী প্রার্থী। তিনি হলেন- জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।