কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় শেখ রাসেল দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আলহাজ্ব রফিকুল আলম টুকু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কেপিসি কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ১৮ অক্টোবর আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ দিবসটি উদ্যাপন করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হবে। সভায় জেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।







