সবার সংবাদ ডেস্ক:
সুইডেন ও নেদারল্যান্ডে মহাগ্রন্থ আল কোরআন অবমাননার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর ইমাম পরিষদ। শনিবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টার সময় মেহেরপুর পৌরসভার সামনে পৌর ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাসানুজ্জামানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পৌর ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি হোসাইন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মুফতি মিনারুল ইসলাম, সদস্য মাও. সেলিমুর রহমান, মাও. মামুনুর রশীদ, মাও. সাদিকুর রহমান।
মানববন্ধনে বক্তারা, পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুইডেন সরকারের প্রতি আহবান জানান। সেই সঙ্গে ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহবান জানানো হয়।







