খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেরপুরের সোহান নিহত
টপ নিউজ মেহেরপুর দুর্ঘটনা

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেরপুরের সোহান নিহত

সবার সংবাদ প্রতিবেদক:

মোটরসাইকেল দুর্ঘটনায় খুলনা খানজাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র মেহেরপুর শহরের বাসিন্দা সোহান রহমানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে খুলনা শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান রহমান (২৪) মেহেরপুর শহরের এশিয়া নেট মোড় এলাকার মশিউর রহমান কচির ছেলে।

জানা গেছে রাত আনুমানিক দুইটার দিকে খুলনা শহরের বাইপাস সড়কে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে খুলনা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।