সবার সংবাদ ডেস্ক:
গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি'র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (৮ নভেম্বর) সকালে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
"উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আহবানে" শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর টিটিসি'র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, আইডিইবি'র সাধারণ সম্পাদক মারুফ আহমেদ।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী, আবিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা পরবর্তীতে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমানের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইডিইবি’র অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।







