গাংনীতে সড়কের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তুু ও চিরকুট উদ্ধার
টপ নিউজ মেহেরপুর

গাংনীতে সড়কের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তুু ও চিরকুট উদ্ধার

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ঘাটপাড়ার আলতাব হোসেনের মুদি দোকানের সামনের রাস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট। মঙ্গলবার (১৭ জুন) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প পুলিশের একটি টিম বোমা ও চিরকুটটি উদ্ধার করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের সড়কের পাশে লালটেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তুু পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাণনাশের হুমকী সম্বলিত একটি চিরকুট ও লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমা সুদৃশ্য বস্তুু রেখে এলাকায় আতংক সৃষ্টির চেষ্টা করছে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।