গাংনীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ১জন আটক
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ১জন আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে ৯৮০ গ্রাম গাঁজাসহ আল-আমীন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৪টার সময় র‌্যাব-১২ মেহেরপুরের (গাংনী) সদস্যরা গাংনী উপজেলার কাজীপুর গ্রামের গোলাম বাজারের স্বর্নালী ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে গাঁজাসহ আল আমীনকে আটক করা হয়।

আটককৃত আল-আমীন কুষ্টিয়ার   দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের পশ্চিম পাড়ার মৃত ফইমুদ্দীনের ছেলে। এসময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের ৯’শত টাকা জব্দ করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর গ্রামের গোলাম বাজারের স্বর্নালী ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে আল আমীনকে আটক করে। পরে তার কাছ থেকে ৯৮০ গ্রাম গাঁজা ও ৯’শত টাকা জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।