গাংনীতে নৌকা ও ট্রাক-প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা
টপ নিউজ মেহেরপুর

গাংনীতে নৌকা ও ট্রাক-প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর-২ আসনের অন্তর্গত গাংনী উপজেলা শহরে প্রচারণা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে দু পক্ষের মধ্যে। নির্বাচনী আচরণবিধিমালা লংঘণ করে নৌকার প্রচারের প্রতিবাদ জানায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মী সমর্থকরা। এই নিয়ে শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে দু’পক্ষের মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কা দেখা যায়। উভয়পক্ষের মধ্যে বাক বিতন্ডতা ও মারমুখী অবস্থানের কারণে সেখানে জড়ো হতে থাকে ও উভয় গ্রুপের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গাংনী উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির অভিযোগ, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম তার মাইক্রোবাসে নৌকা প্রতীকের ফেস্টুন নিয়ে প্রচারণা করছিলেন। প্রচার প্রচারণা বন্ধের সময় পেরিয়ে গেছে তাই বাধা দেওয়া হয়। এতে সাবেক মেয়র আশরাফুল ইসলাম আমাদের উপর আক্রমণ করে।

এদিকে সাবেক মেয়র আশরাফুল ইসলাম জানিয়েছেন, তিনি একটি জানাজা নামাজে অংশ নিতে গিয়েছিলেন। গাড়িতে যে ফেস্টুন বাধা ছিল তা স্মরণ ছিল না। শ্রমিকলীগ নেতা মনিসহ অন্যরা এসে বাধা দেয়। আমি বলেছি যে সরকারি রিটার্নিং কর্মকর্তা এসে যা করার করবেন তোমরা বাধা দেয়ার কারা। এরে তারা আমার উপরে আক্রমণ করে।

ঘটনাস্থল পরিদর্শন করেন, সহকারি রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন, দু’পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ। যেকোনো প্রকার বিশৃঙ্খলা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।