গাংনীতে চুরির ঘটনায় চোর সন্দেহে ৫জন আটক
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে চুরির ঘটনায় চোর সন্দেহে ৫জন আটক

সবার সংবাদ ডেস্ক:

গাংনী উপজেলার চৌগাছা গ্রামে দুই বাড়িতে চুরির ঘটনায় চোর সন্দেহে ৫জন আটক করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, গাংনী পৌর শহরের পূর্ব মালশাদহ গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুল হালিম (২১), চেংগাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে রবিউল ইসলাম (২১), গাংনী পৌর এলাকার ফতাইপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে, নাহিদ হোসেন (১৯), মামুনের ছেলে জনি (৩০), এবং ধর্মচাকী গ্রামের ইন্তাজুল হকের ছেলে রাশেদুল ইসলাম (২১)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসকল আসামীদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে নেওয়া হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর গাংনী উপজেলা নির্বাহী অফিসারের অফিস ষ্টাফ রোজিফা খাতুন ও ব্যবসায়ী আক্তারুজ্জামানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই দুই বাড়ি থেকে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এঘটনায় রোজিফা খাতুন বাদী হয়ে গাংনী থানায় ৪৫৪/৩৮০ ধারায় একটি চুরির মামলা দায়ের করেন। যার নং-১৫, তারিখ-১১/১১/২০২২ ইং।