সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ভাষান আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ভাষান ধর্মচাকী গ্রামের মৃত নজীমুদ্দীনের ছেলে। শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভাষান নিজ বাড়ির সংযোগকৃত বিদ্যুত লাইনের সেচ পাম্প থেকে পুকুরে পানি দিচ্ছিলেন। পানি দেয়ার এক পর্যায়ে সংযোগকৃত বিদ্যুতের তারে শরীরে স্পর্শ করলে, সে গুরুতর ভাবে আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।







