গাংনীতে ৭ কেজি গাঁজাসহ ২জন আটক
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ ২জন আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে  তাদেরকে আটক করে। আটককৃত হলেন-জেলার গাংনী উপজেলার রাধাগােবিন্দপুর ধলা গ্রামের বাবর আলী ছেলে সবুজ ইসলাম (২৪) ও সাহেবনগর গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে উজির আলী ফকির (৬২)। গাংনী থানা পুলিশের দুটি দল তাদেরকে আটক করে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার গাঁড়াবাড়ীয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ সবুজ ইসলাম ও কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ উজির আলী ফকিরকে আটক করা হয় ।

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক বুধবার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক উদ্ধারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পৃথক স্থান থেকে দুজন আসামি পালিয়ে যায়। তবে তাদেরকে আটকের চেষ্টা চলছে।