সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও ঔষধ ব্যবসায়ী গোলাম মোস্তফা (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২৫ মার্চ) বিকাল ৫টার সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল ১১টায় সময় অসুস্থ পড়লে তাকে দ্রত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। মৃত্যুকালে এক ছেলে এক মেয়ে,মা ও ভাই বোন সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের জন্য জান্নাতের সুমহান মর্যদা জান্নাতুল ফেরদাউস কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোখলেচুর রহমান মুকুল,গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন এবং জনপ্রতিনিধি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।







