আশা-নিরাশা মিলিয়ে জেতার সম্ভাবনাটাই ছিলো বেশি। কিন্তু মাত্র ৪ রানের জন্য হলো না। বিশ্বকাপের মতো মঞ্চে তীরে এসে তরী ডুবিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪০ রানে আটকে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৪৯.৩ ওভারে বাংলাদেশ অলআউট হয়ে গেছে ১৩৬ রানে। ফলে ৪ রানের আক্ষেপে হার মানতে হলো তাদের।
টস জিতে বোলিং করেন বাংলাদেশের মেয়েরা। সালমা খাতুন ও নাহিদা আক্তার দুটি করে এবং জাহানারা, রুমানা ও রিতু একটি করে উইকেট নেন। উইন্ডিজ ১৪০ রান করতে পারে। পরে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে ম্যা থিউসের বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে মাঠ ছাড়েন শামীমা সুলতানা।
পরে শারমিন আক্তার আর ফারজানা জুটিতে আসে ২৯ রান। তিনটি চারে ২৫ বলে ১৭ রান করে ম্যাথিউসের বলে স্লিপে ধরা পড়ে আউট হন শারমিন। নিগার ব্যাটিংয়ে নেমে ৩০ রানের জুটি গড়েন ফারজানার সঙ্গে। দলীয় ৬০ রানের মাথায় বাধ ভাঙে উইন্ডিজ প্রমীলারা। ফারজানা, রুমানা ও রিতু মনির উইকেট শেষে ব্যাটিংয়ে আসেন নিগার ও সালমা। ৬০ রানের মধ্যে ৫ উইকেট হারানো দলকে টেনে সামনের দিকে নিয়ে যান।
কিছু পরেই নিগারের বিরুদ্ধে এলবিডব্লিউর সফল রিভিউ নিয়ে জুটি ভাঙে ওয়েস্ট ইন্ডিজ। অফ স্পিনার ম্যাথিউসের ভেতরে ঢোকা বল লেগে ঘুরানোর চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। এক বল পর বোল্ড হন ফাহিমা। এরপর নাহিদাকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান সালমা। দৃঢ় ব্যাটিংয়ে ১০০ পার করার পরে খেই হারান তিনি।
এর পর একাই লড়াই তরতে থাকেন নাহিদা। কিন্তু ক্রিজের ও প্রান্তে যোগ্য সঙ্গ না পাওয়ায় পেরে ওঠেননি তিনিও। বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ দল : ৫০ ওভারে ১৪০/৯ (ডটিন ১৭, ম্যাথিউস ১৮, উইলিয়ামস ৪, টেইলর ৪, ক্যাম্পবেল ৫৩*, নেশন ৬, অ্যা লাইন ০, হেনরি ১, ফ্লেচার ১৭, কারিশমা ৭, কনেল ২*; জাহানারা ৭-০-২৩-১ ফারিহা ৬-১-২২-০, সালমা ১০-৩-২৩-২, নাহিদা ১০-৩-২৩-২, ফাহিমা ৮-১-১৯-০, রুমানা ৬-১-১১-১, রিতু ৩-০-১৫-১)
বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৩৬ (শামীমা ০, শারমিন ১৭, ফারজানা ২৩, নিগার ২৫, রুমানা ০, রিতু ০, সালমা ২৩, ফাহিমা ০, নাহিদা ২৫*, জাহানারা ৮, ফারিহা ০; ম্যাথিউস ১০-১-১৫-৪, কনেল ৩-০-১৫-০, ডটিন ৪-০-২০-০, ফ্লেচার ১০-০-২৯-৩, কারিশমা ১০-৩-১৫-০, টেইলর ৯.৩-০-২৯-৩, অ্যালাইন ৩-১-১৩-০)
ফলফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ: হাইলি ম্যাথিউস






