মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছবির এই দুইজন। একজন এ্যাড, আব্দুস সালাম কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। অপরজন আলহাজ্ব গোলাম রসুল বিদ্রোহী প্রার্থী।
তবে সম্পর্কে দুইজন বড়ভাই, ছোটভাই। দুজনের এই আত্মিক সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটলো আজ নির্বাচনের দিন। সকাল থেকে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রের সামনে এই দুই প্রার্থী একসাথে দাঁড়িয়ে এভাবেই ভোটারদের সাথে ভোট প্রার্থনা করছিলেন।
রাজনীতির বৈরী পরিবেশে বড়ভাই ছোটভাই দুজনই দুজনের তীব্র প্রতিপক্ষ হলেও তাদের এমন আত্মিক বন্ধন একটি অনুকরণীয় দৃষ্টান্ত এবং রাজনীতির সুবাতাস বললেন উপস্থিত সকলে। দু'জনই একসাথে দুজনের বিজয় কামনা করলেন।







