মুজিবনগরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
সারাদেশ মেহেরপুর মুজিবনগর

মুজিবনগরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগরে নিয়াজ মন্ডল (৯৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে শিবপুর বড় মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিয়াজ মন্ডল বিশ্বনাথপুর গ্রামের মৃত মিষ্টি মন্ডলের ছেলে।

জানা গেছে, নিহত ব্যাক্তি বয়স্ক মানুষ কিছুটা ভারসাম্যহীন ছিলো। গতকাল (২৯ সেপ্টেম্বর) সকাল থেকেই তিনি নিখোজ হন। অনেক খোঁজাখুজির পরও  তার কোন সন্ধান না পেয়ে রাতে মুজিবনগর থানায় নিহতের নাতি (ছেলের ছেলে) সাধারণ ডায়েরি করে। আজ বেলা সাড়ে ১২টার দিকে পাশের গ্রাম শিবপুরের একটি পুকুরে মরদেহ দেখে স্থানীয়রা থানায় দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করলে স্থানীয়রা শনাক্ত করে নিয়াজ মন্ডলকে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা  করা হয়েছে। ময়না তদন্ত শেষেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।