মনির হায়দারের চুক্তির মেয়াদ ৬ মাস বাড়লো
জাতীয়

মনির হায়দারের চুক্তির মেয়াদ ৬ মাস বাড়লো

সবার সংবাদ প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দারকে ছয় মাসের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) হিসেবে চুক্তিতে নিয়োগ দেয় সরকার।

প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যে কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে আগের চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় মনির হায়দারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় ওই পদে নিয়োগ দেওয়া হলো।