সবার সংবাদ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ আলোচনা সভা ও কেক কাটা আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এমএ খালেক,জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম। পরে সেখানে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গাংনীতে আনন্দ মিছিল, কেককাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ছাত্রলীগের উদ্যােগে মিছিল, কেককাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব,ছাত্রলীগ হাসিবুর হাসিবসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গাংনী উপজেলা কৃষকলীগের উদ্যােগে মিছিল, কেক কাটা, দােয়া ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি আনন্দ মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। মিছিলে কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অপর দিকে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা, দােয়া ও আলােচনা সভার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পা্লন করেছেন।







