সবার সংবাদ ডেস্ক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায়, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ফুটবল মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ মাসব্যাপী ক্রীড়া প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। এসময় বক্তব্য রাখেন প্রশিক্ষক মাহবুব আলম লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল মালেক, আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির ক্রীড়া সম্পাদক সোহেল রানা সবুজসহ স্থানীয় ক্রিড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। ফুটবল বালক ও বালিকায় ৫০ তরুণ ফুটবলার মাস ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।






