মেহেরপুরে লেখক-পাঠক সাহিত্য আড্ডা
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে লেখক-পাঠক সাহিত্য আড্ডা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে বৃহত্তর কুষ্টিয়ার লেখক-পাঠক ফোরামের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহত্তর কুষ্টিয়া লেখক ফোরামের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, বিশিষ্ট কথা সাহিত্যিক রফিক রশিদ রিজভী, মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক, সূর্যোদয় আবৃত্তি সংসদ ও মেহেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই, চুয়াডাঙ্গা কবি ও সাহিত্য পরিষদের সভাপতি নাজমুল বেলাল। 

অনুষ্ঠানে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার লেখক-কবি ও সাহিত্যকরা উপস্থিত ছিলেন।