সবার সংবাদ ডেস্ক:
নাশকতা ও বিস্ফোরক মামলার অভিযোগে মেহেরপুরের গাংনীতে জামায়াতের ৯জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন-জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন (৪৩),শিশিরপাড়া গ্রামের আকছেদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৬০),জুগিন্দা গ্রামের মোবারক হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৫০),রাজাপুর গ্রামের হাউস আলীর ছেলে জাকারিয়া (৪০),বাঁশবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে সোহেল রানা (৪০),শানঘাট গ্রামের তোয়াজ মন্ডলের ছেলে আকছেদ আলী (৬৫),ধানখোলা গ্রামের আসমত উল্লাহর ছেলে জামাল উদ্দীন (৬৩),একই গ্রামের মাঠপাড়ার রইচ উদ্দীনের ছেলে আব্দুল হান্নান (৬০) ও তেঁতুলবাড়ীয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৫)।
শনিবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একাধিকদল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ৪৩ (৯)-২৩ এর ১৯৭৪ ধারার স্পেশাল পাওয়ার এক্ট্রিব পাওয়ার এর ১৫ (৩)-২৫এর ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনে ৪/৫ এর অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গাংনী থানার ওসি আব্দুর জানান, গ্রেপ্তারকৃতদের রবিবার দুপুরে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।







