সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে শহরের হোটেল আটলান্টিকা কান্ডে শাজাহান আলী ওরফে বেতার (২৪) নামের আরও এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একটি দল । মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডিএমপি ঢাকার রুপনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক শাজাহান মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পূর্বপাড়ার এসকেন আলীর ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, হোটেল আটলান্টিকা কান্ডে গ্রেফতারকৃত নাজনীন খান প্রিয়ার সহযোগী ক্যামেরাম্যান এবং প্রিয়ার কথিত বয়ফ্রেন্ড শাজাহান আলী ওরফে বেতারকে ডিএমপি ঢাকার রুপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে বুধবার (১৮ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসানের আদালতে হাজির করলে শাজাহান আটলান্টিকা হোটেলে অনৈতিক কাজের ভিডিও ধারণ করে ব্লাকমেইলিং করে চাঁদা দাবি ও আদায়ের কথা স্বীকার করে এবং তার সহযোগীদের নাম উল্লেখ করে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।
এনিয়ে হোটেল আটলান্টিকা কান্ডে ৮ জনকে আটক করলো পুলিশ।







