মেহেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে পাঠচক্র অনুষ্ঠান
সারাদেশ মেহেরপুর শিক্ষা

মেহেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে পাঠচক্র অনুষ্ঠান

ডিএম মকিদ : 

বিদ্যা বিতরণের ফেরিওয়ালা হিসাবে কাজ করে যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। মানুষকে বইমুখী করতে এই প্রতিষ্ঠানটি দেশের আনাচে কানাচে ভ্রাম্যমান লাইব্রেরী নিয়ে হাজির হচ্ছে। সেখান থেকে বিনামূল্যে বই নিয়ে শিক্ষার্থী সহ শিক্ষিত শ্রেণী নিজেদেরকে আরও শাণিত করছেন বই পড়ে।

প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রমকে আরও গণমুখী করতে প্রতিটি জেলা শহরে সমাজের নানা শ্রেণীর পাঠক ব্যাক্তিদের নিয়ে পাঠক আড্ডা সমাবেশ করে থাকেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার মেহেরপুর শামসুজ্জোহা পার্কে অনুষ্টিত হয় মাসিক পাঠক আড্ডা। এই আড্ডার বিষয়বস্তু ছিল বাংলা সাহিত্যে সুকুমার রায়ের উপর আলোচনা ও কবিতা পাঠ।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের মেহেরপুর ইউনিটের লাইব্রেরী কর্মকর্তা সৈয়দ আল মামুদ সিদ্দিকী এর সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠ চক্রে অংশ নেন কবি সাহিত্যিক ডিএম মকিদ, এসএম আরিফ প্রমুখ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার হিসাবে বই বিতরণ করা হয়।