মেহেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

সবার সংবাদ ডেস্ক:

জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। সোমবার (৮ মে) সকালে মেহেরপুর জেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাড. মহাঃ আব্দুস সালামের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব অ্যাড. মহাঃ আব্দুস সালাম।

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের লেভেল অফিসার মোক্তার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট একরামুল হক হীরা,জেলা রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী সদস্য কেএম শফিকুল আলম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলহাজ্ব আসকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, যুব রেড ক্রিসেন্টের প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ। এর আগে জেলা পরিষদ চত্ত¡রে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।