মেহেরপুরে বিশিষ্টজনরা কে কোথায় নামাজ আদায় করবেন
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে বিশিষ্টজনরা কে কোথায় নামাজ আদায় করবেন

মুসলিমদের দুটি বৃহত্তম ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ-উল-ফিতর অন্যতম। ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ এখন প্রতিটি মুসলিম ঘরে ঘরে। ইতোমধ্যে নাড়ির টানেই নিজ এলাকায় ছুটে এসেছেন অনেকেই। কারণ আপনজনদের সাথে ঈদের নামাজ প্রতিটি মুসলিম মানুষের ধর্মীয় অনুসঙ্গের একটি। এলাকার বিশিষ্ট জনেরা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায়ের পাশাপাশি কুশল বিনিময় করে নেন একে অপরের খোঁজ খবর। সে ধারাবাহিকতায় মেহেরপুর জেলার বিশিষ্টজনদের ঈদ-উল-ফিতররের নামাজ কে কোথায় পড়বেন তা নিয়ে আমাদের আয়োজন।

ফরহাদ হোসেন: বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি মেহেরপুর পৌর ঈদগাহের প্রধান জামাতে নামাজ আদায় করবেন। পরে নিজ বাড়ির সামনে স্থানীয় নেতা কর্মীদের সাথে ঈদের কুশল বিনিময় করবেন।

মোঃ শামীম হাসান:মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে মেহেরপুর পৌর ঈদগাহের প্রধান জামাতে নামাজ আদায় করবেন।

এস এম নাজমুল হক: পুলিশের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পুলিশ লাইন্স মাঠে নামাজ আদায় করবেন।

জয়নাল আবেদীন: মেহেরপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন মেহেরপুর পুরাতন ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। নামাজ পরবর্তীতে তিনি বাড়িতে অবস্থান করবেন।

মাসুদ অরুন: মেহেরপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন মেহেরপুর পৌর ঈদগাহের প্রধান জামাতে নামাজ আদায় করবেন।

অ্যাড. মুহাঃ আব্দুস সালাম: জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পৌর ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

গোলাম রসুল: মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল পুরাতন ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।পরে স্থানীয় নেতা কর্মীদের সাথে ঈদের কুশল বিনিময় করবেন।

মাহফুজুর রহমান রিটন: মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। নামাজ শেষে পৌর কবরস্থানে নিজের বাবার কবর জিয়ারত করবেন। পরে স্থানীয় নেতা কর্মীদের সাথে ঈদের কুশল বিনিময় করবেন।

মোতাছিম বিল্লাহ মতু: মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু পৌর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।

আক্তার হোসেন রিন্টু: দৈনিক জবাবদিহি পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন রিন্টু মেহেরপুর—চুয়াডাঙ্গা সড়কের বিএটিবি সংলগ্ন পৌর ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

অ্যাড. ইয়ারুল ইসলাম: সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম শহরের পুরাতন ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, সাবেক পিপি খন্দকার একরামুল হক হীরা, মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার খন্দকার পাড়া ঈদগা মাঠে নামাজ আদায় করবেন।

নিশান সাবের: সাংস্কৃতিক ব্যক্তি নিশান সাবের মেহেরপুর পুরাতন ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি কবর জিয়ারত করবেন।