মেহেরপুর গড় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত‍্যু
টপ নিউজ মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুর গড় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত‍্যু

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে গড় পুকুরের পানিতে ডুবে তৌফিক (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। তৌফিক পৌরসভার নতুনপাড়া এলাকার তোজাম্মেল ইসলামের ছেলে। সে মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের  ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা গেছে, সকালে তৌফিক তার কয়েকজন বন্ধুর সঙ্গে গড় পুকুরে গোসল করতে যায়। পানিতে খেলার এক পর্যায়ে তৌফিক পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘন্টা উদ্ধার অভিযানের পর তৌফিককে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।