মেহেরপুর আইনজীবী সমিতির নির্বাচন বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুর আইনজীবী সমিতির নির্বাচন বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপিপন্থী প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। নির্বাচনে মারুফ আহাম্মদ বিজন সভাপতি ও এ এস এম সাইদুর রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। 

১৪১ জন ভোটারের মন জয় করতে ৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মোট ৯টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে এবং আওয়ামী আইনজীবী পরিষদ যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদকসহ ৩টি পদে জয়লাভ করেছে।১৪১ জন ভোটারের মধ্যে ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি পদে অ্যাড. মারুফ আহমেদ বিজন ৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. গোলাম মোস্তফা পান ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাড. এ এস এম সাইদুল রাজ্জাক সাদ্দাম ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. নাজমুল হক ৪৪ ভোট পান।

সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম ৬১ ভোট, সিনিয়র সদস্য অ্যাড. মোখলেসুর রহমান স্বপন ৭২ ভোট, অ্যাড. আল মামুন অনল ৭৪ ভোট এবং অ্যাডভোকেট তারিক আহমেদ ৬২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক পদে অ্যাড. শাহরিয়ার মাহমুদ শাওন ৬৪ ভোট, কোষাধক্ষ পদে অ্যাড. রোকেয়া খাতুন ৬৩ ভোট, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. নাগিব মহাফুজ জুয়েল ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ভোটদান শুরু হয়ে জুম্মার নামাজের বিরতি দিয়ে দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমার ফলাফল ঘোষণা করেন।