নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার গোবিন্দপুর হাইওয়েতে শাওন পরিবহন নামের একটি বাস থেকে মালিকবিহীন অবস্থায় ৪৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র একটি দল। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র নায়েব সুবেদার কাজী আঃ মতিনের নেতৃতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।
বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে, গোবিন্দপুর হাইওয়েতে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র একটি দল অবস্থান নেয়। এসময় মহিষকুন্ডি থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাওন পরিবহন যার নম্বর যশোর জ-০৪-০০৮২ বাসটিতে অভিযান পরিচালনা করে। বাস থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ৫০ হাজার টাকা।







