সবার সংবাদ ডেস্ক:
সকলকে সাথে নিয়ে মেহেরপুরে জন বিরোধী সকল কার্যক্রম বন্ধ করা হবে বলে জানালেন মেহেরপুর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য তাজউদ্দীন খান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলা জামায়াতের উদ্যেগে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্ত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনকালে এ কথা বলেন।
তাজউদ্দীন খান আরো বলেন প্রিয় দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, তারই অংশ হিসাবে এই হাসাপাতাল পরিস্কার অভিযান। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক সংকট দূর করাসহ হাসপাতালের নতুন ভবন দ্রুত সময়ে চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়াও এই হাসপাতালকে দূর্ণীতি ও দালাল মুক্ত করার ঘোষনাও দেন তিনি। এসময় মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. বুলবুল কবীর। জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানাসহ বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মীরা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ গ্রহন করেন।







