ইসরাইলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা
আন্তর্জাতিক

ইসরাইলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের হামলায় ইসরাইলের কেন্দ্রীয় শহর রেহোভে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি স্থাপনা নষ্ট হয়েছে। খবর আল জাজিরার। 

তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট। এদিকে, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যান্য দেশে আটকে থাকা ইসরায়েলিদের ফিরিয়ে আনতেও চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। 

বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হলেও সমস্ত এয়ার ক্রু এবং বিমানগুলো উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ইরানের পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার জেরে দু’দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়েছে যে, দেশটির পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার পর দু’দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা।

সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি।