সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক রনি (১৮) চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতারে মৃত্যু বরণ করেছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর গ্রামের দুর্ঘটনা ঘটে। রনি তেরাইল গ্রামের পূর্বপাড়ার রতন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কৃষক মন্টু হোসেন বাড়ির সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মন্টু হোসেন ছিটকে গিয়ে চলন্ত একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে সড়কের লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এসময় কর্তব্যরত চিকিৎসক মন্টু হোসেনকে মৃত ঘোষণা করেন। সেই সাথে আহত মোটরসাইকেল চালক তেরাইল পুর্বপাড়ার রতন আলীর ছেলে রনি(১৮) ও ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০) কে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মৃত্যু বরণ করে। সহযাত্রী মোস্তাকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েছি মোটরসাইকেল চালক রনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।







