সবার সংবাদ ডেস্ক:
গাংনীর গাড়াবাড়ীয়াতে এনথ্রাক্স রোগে আক্রান্ত জবাই কৃত গরুর মাংস জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৯ টার সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেনারি সার্জন ডাঃ মোঃ আরিফুল ইসলাম ধলা পুলিশ ক্যাম্পের এএসআই অমল চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে জবাইকৃত গরুর মাংস জব্দ করেন।
এঘটনায় মাংস বিক্রেতা দুজনের ২ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাড়াবাড়ীয়া গ্রামের মৃত জসিম শেখের ছেলে আবুল হাশেম ও তার জামাই একই গ্রামের মাদ্রাসা পাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে গোলাম মোস্তফা।
স্থানীয়রা জানান, আজ ভোর ৫ টার সময় গরু জবাই করেন। এবং জব্দ করার আগেই ২৫ কেজি মত মাংস বিক্রি হয়েছে বলে জানান। তবে বিক্রয়কৃত মাংস ফিরিয়ে নিয়ে তাদের টাকা ফেরৎ দেওয়ার নির্দেশ দেন ডাঃ আরিফুল ইসলাম। এবিষয়ে ভেটেনারি সার্জন ডাঃ আরিফুল ইসলাম জানান আমরা অভিযোগ পাই গাড়াবাড়ীয়া গ্রামে অসুস্থ গরু জবাই হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসে গরুর মাংস ভুড়ি জব্দ করি এবং বাকি মাংস গুলো কেরোসিন দিয়ে খোলা যায়গায় ৬ ফুট মাটির পুতে রাখার ব্যাবস্থা করা হয়েছে। বিক্রির মাংস ফেরৎ নিয়ে টাকা ফেরৎ দেওয়ার ব্যাবস্থা করা হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা ভঙ্গের অপরাধে উভয়কে এক হাজার টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করাসহ গরুর মাংস জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।







