গাংনীতে নারীসহ ৫ মাদক পাচারকারী আটক
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে নারীসহ ৫ মাদক পাচারকারী আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী থানা পুলিশের পৃথক টীম অভিযান চালিয়ে ৫ মাদক পাচারকারীকে আটক করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩ গ্রাম হেরোইন। আটক পাচারকারীদের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে- গাংনীর ছাতিয়ান পাকারপাড়ার আনারুল ইসলামের ছেলে বাশারুল ইসলাম (২৬), আব্দুল বারির ছেলে শামীম (২২) করমদি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে খোকন (২৩), কাজিপুর খন্দকার পাড়ার আনিছুর রহমানের স্ত্রী দিপালী (৪০) ও বামন্দী ক্যাম্প পাড়ার বোরহান উদ্দীনের ছেলে জয় আহম্মেদ (১৯)।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, করমদি ও কাজিপুর বর্ডার এলাকায় মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দুটি টীম অভিযান চালায়। করমদি মাঠ সংলগ্ন এলাকা থেকে এসআই সহিবুর ও সঙ্গীয় ফোর্স বাশারুল ইসলাম, শামীম ও খোকনকে তিন গ্রাম হেরোইনসহ আটক করেন। অপরদিকে কাজিপুর বর্ডার এলাকা থেকে এসআই আশিকুর ও সঙ্গীয় ফোর্স দিপালী ও জয় আহম্মেদকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করেন।