সবার সংবাদ ডেস্ক:
গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গণে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। প্রধান অতিথির বক্তব্যে এম এ খালেক বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ও শিশু বান্ধব। শিশুদের মানুষিক ও দৈহিক বিকাশের জন্য ক্রীড়ার গুরুত্ব অপরিসীম।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আরিফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ ওবাইদুল্লাহ, আওয়ামী লীগ নেতা রেজাউল হক মাস্টার, একরামুল হক, জেপি নেতা আঃ হালিম সহ সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রাথমিক ভাবে বিজয়ী প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষাথীরা ৫২টি ইভেন্টে অংশগ্রহণ করবে।







