স্বাস্থ্য ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ১৮২ জন। মঙ্গলবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮২০ জন। তাদের মধ্যে ৪৫০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৩৭০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ২২৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে এক হাজার ৯৪৭ জন। আর বাকি এক হাজার ২৭৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৪ হাজার ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪১ হাজার ৩৯৭ জন।







