আমেরিকানদের বিন্দুমাত্র বিশ্বাস করে না ইরানিরা: প্রধান বিচারপতি
আন্তর্জাতিক

আমেরিকানদের বিন্দুমাত্র বিশ্বাস করে না ইরানিরা: প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের গভীর অবিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেন মোহসেনী-এজেই। তিনি বলেছেন, ইরানিরা বিন্দুমাত্র আমেরিকানদের বিশ্বাস করে না এবং এই মনোভাবের পেছনে রয়েছে ঐতিহাসিক ঘটনা ও বাস্তবতা। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাতে এ তথ্য জানা গেছে।

মোহসেনী-এজেই বলেন, অতীতের সংঘাত এবং বিভিন্ন ঘটনার কারণে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব গড়ে উঠেছে। তিনি বিশেষভাবে গত বছরের কথিত ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস আরও জোরদার করেছে।

আঞ্চলিক সংঘাতের চলমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ইরানের প্রধান বিচারপতি। তিনি দাবি করেন, ইরান শত্রুদের শিরচ্ছেদ করতে এবং আগ্রাসীদের হাত কেটে দিতে সফল হয়েছে।