৬ মাস আগেই কাতারে আর্জেন্টাইন সমর্থক!
খেলাধুলা ফুটবল

৬ মাস আগেই কাতারে আর্জেন্টাইন সমর্থক!

স্পোর্টস ডেস্ক:

ফুটবলপ্রেমীরা কত কাণ্ডই না করেন! তেমন কিছু করে এবার শিরোনামে এসেছেন মার্সেলো মার্তিনেস নামের আর্জেন্টাইন এক সমর্থক। লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের জন্য গলা ফাটাতে ছয় মাস আগেই বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে নোঙর ফেলেছেন তিনি!

৫৪ বছর বয়সী এই ফুটবল পাগলকে নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে রয়টার্স। সেখানে তারা উল্লেখ করেছে, সম্ভবত মার্তিনেসেই কাতার পৌঁছানো প্রথম ফুটবলপ্রেমী। গত ৩ মে আর্জেন্টিনার জাতীয় পতাকার নীল-সাদা রঙের পরচুলা পরে কাতারে পৌঁছান তিনি। বলার অপেক্ষা রাখে না, কাতারে তিনি বন্ধু-বান্ধবও জুটিয়ে ফেলেছেন। পেশায় আইনজীবি মার্তিনেস দেশটির অনেক মানুষের মধ্যে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখেছেন বলে জানিয়েছেন।

দারুণ সব ঘটনা ঘটছে। এখানকার মানুষ মেসি ও আর্জেন্টিনাকে ভালোবাসে। মার্তিনেসের বিশ্বাস এবার মেসির হাতে উঠবে অধরা বিশ্বকাপ ট্রফি। ক্লাব ক্যারিয়ারে মুঠোভরে সাফল্য পাওয়া মেসি কেবল আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন।

বছরের শুরুর দিকে দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেস পিএসজি দলের সঙ্গী হয়ে কাতারে গেলে তাদের সঙ্গে দেখা হয়েছিল মার্তিনেসের। প্রিয় খেলোয়াড়দের জন্য গেয়েছিলেন তিনি। ওই সময়ই ঘটনাচক্রে কাতারে থাকার বন্দোবস্তোও হয়ে যায় তার!

আমি আর্জেন্টিনার পতাকা নিয়ে ও পরচুলা পরে তাদের জন্য হোটেলের দরজায় অপেক্ষা করছিলাম। তখন একজন আমার কাছে এলো এবং জিজ্ঞেস করল আমি কী করছি, আমার ফোন নাম্বার নিল এবং আমাকে তার বাড়িতে দুই মাস থাকার জন্য বলল, সেই থাকা তিন মাসে ঠেকেছিল।”

ওই লোক আর্জেন্টিনায় যাওয়ার সময় তার পোষ্যগুলোকে দেখভাল করা ছাড়া তার বাড়িতে থাকার জন্য আমাকে আর কিছু করতে হয়নি। স্থানীয় বিভিন্ন ক্লাবের আমন্ত্রণে খেলা দেখে বেশ আনন্দে মাঝের সময়টা কেটেছে মার্তিনেসের। কাতারের ক্লাব আল-সাইলিয়ার হয়ে খেলছেন তার স্বদেশি সের্হিও হাভিয়ের ভিত্তর। আল-সাইলির ম্যাচ দেখতে গেলে ভিত্তর তাকে জার্সি দিয়েছেন বলেও জানিয়েছেন এই ফুটবলপ্রেমী।